ভোট শেষে শিকড় ছিঁড়ল ভুটিয়া বস্তির বাসিন্দাদের

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি ও রাজ্য সরকারের পুনর্বাসন প্যাকেজ নিয়ে মাস খানেক আগেই কয়েক পুরুষের ভিটেমাটি ছেড়ে অনত্র চলে গিয়েছিলেন ওঁরা । আজ, শুক্রবার, লোকসভা ভোটের দিন চিরতরে ছিঁড়ে গেলো ওঁদের শিকড় ।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকার ভুটিয়া বস্তির বাসিন্দারা আজ শেষ বারের মতো ভোটদান করলেন এক প্রত্যন্ত বুথে । লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর ওই বাসিন্দাদের জন্যে তড়িঘড়ি নতুন বুথ তৈরি করা সম্ভব হয়নি । ফলে পুনর্বাসিত ভুটিয়া বস্তির ভোটারদের জন্যে চারদিকে বন-পাহাড়ে ঘেরা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি পাম্প স্টেশনে তৈরি করা হয় একটি বুথ ।

মাত্র ৭১ জন ভোটার সেখানেই ভোট দিলেন । রাজ্য সরকারের পুনর্বাসন দেওয়া কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগানের ‘বনছায়া’ মহল্লা থেকে ওই বাসিন্দাদের জেলা প্রশাসনের উদ্যোগে দু’টি সরকারি বাসে চাপিয়ে ভোট দিতে নিয়ে আসা হয়ে । আবার ওই বাসেই তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তাঁদের নতুন ঠিকানায় । ওই ভোট ছবির মধ্য দিয়েই নীরবে মুছে গেল কয়েক যুগের একটি মহল্লা ও ভোটগ্রহণ কেন্দ্র ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube