ঝড়বিধ্বস্ত ময়নাগুড়িতে ভোট, কীভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া?

ঘুর্ণিঝড়ে খোয়া গিয়েছে একাধিক নথি সহ ভোটদাতাদের ভোটার কার্ডও । আজ, শুক্রবার রাজ্যে রয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব । কীভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া?

ময়নাগুড়ির বার্নিসে গত ৩১ মার্চ ঘুর্ণিঝড়ের তান্ডব হয়েছিল । ঝড়ের জেরে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয় । ঝড়ের দাপটে প্রাণ হারান ৪ জন মানুষ । এই ঝড়ে হারিয়ে যায় ভোটার কার্ড ।

পুলিশ ক্যাম্প বসিয়ে ভোটার কার্ড খোয়া যাওয়া মানুষের অভিযোগ নেওয়া শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগেই । সেই অভিযোগপত্র ও ভোটার স্লিপ নিয়ে ভোট দিলেন ময়নাগুড়ির বার্নিসের ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত পরিবারগুলি । ভোটকর্মীদের সহযোগিতায় চলল ভোট ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube