অনেক আশা নিয়ে ভোটকেন্দ্রে গিয়েছিলেন ভোট দিতে । মন খারাপ করে ফিরতে হল বাড়ি । এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ির ধুপগুড়ির ১৫/১৮৬ নম্বর বুথে । ধূপগুড়িতে ভোটকেন্দ্রে ভোট দিতে এসে ভোটার জানতে পারেন ভোটার তালিকায় তিনি মৃত । তাই ফিরে যেতে হল বাসন্তী দাসকে ।
জলপাইগুড়ির ধুপগুড়ির ১৫/১৮৬ নম্বর বুথের ভোটার বাসন্তী দাস । ধুপগুড়ি পুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের নিবাসী বাসিন্দা তিনি ।এই ঘটনায় তোরজোড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ।
এ বিষয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার হিমাদ্রিশেখর দাস জানান, ‘ভোটকেন্দ্রে এসেছিলেন ওই বৃদ্ধা । কিন্তু আমাদের দেওয়া লিস্টে তাঁর নাম মৃত বলে চিহ্নিত করা হয়েছে । ওই প্রিসাইডিং অফিসার বলেন তিনি আর ভোট দিতে পারবেন না ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

