লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী করেনি । তাই শুক্রবার ভোটের দিন নিজেকে লক্ষনীপাড়া চা বাগানের বাড়িতে কার্যত গৃহবন্দী রাখলেন বিতর্কিত কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা ।
নির্বাচনে টিকিট না দেওয়ায় দলের ও প্রার্থী মনোজ টিজ্ঞার বিরুদ্ধে তোপ দেগেছিলেন এক সময়ে । পরে প্রচারেও বের হন তিনি । মোদির জনসভাগুলিতেও জনকে দেখা গিয়েছিল।কিন্তু বাস্তবে টিকিট না পেয়ে মন থেকে নিজের এই বঞ্চনা মেনে নিতে পারলেন না । তাই ভোটের দিন এক প্রকার গৃহবন্দী রাখলেন নিজেকে ।
লক্ষ্মীপাড়া চাবাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বুথে বিজেপির বুথ কর্মীদের তেমন উৎসাহ নেই । অন্যদিকে তৃণমুল-এর কর্মী সমর্থকেরা উৎসবের মেজাজে বুথের কাজ করে যাচ্ছেন । শুক্রবার সকাল এগারোটা নাগাদ এমন চিত্রই দেখা গেল লক্ষ্মীপাড়া চা বাগানে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বুথ গুলোতে ।
এদিন তৃণমূলের বুথে মহিলাদের বেশ উৎসাহের সাথে কাজ করতে দেখা যায় ।তারা অবশ্য জানিয়েছেন গত ৫ বছরে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা কাজ করতে পারেননি । আর একারণেই তাদের কাজে তেমন বিজেপি কর্মীরা নেই ।
অন্যদিকে বিজেপির এক বুথ কর্মী আক্ষেপের সুরে জানিয়েছেন, জন বার্লাকে এবারে টিকিট দেয়নি তাই তাদের কাজে তেমন উৎসাহ নেই ।তবে জন বার্লা অবশ্য জানিয়েছেন বুথে কর্মী সমর্থকদের মধ্যে তেমন উৎসাহ না থাকলেও সকলে বিজেপিকে ভোট দেবে । এদিন অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন বিজেপি এবারে ৪০০ পার করবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

