ভোটের ডিউটিতে এসে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের মৃত্যুর ঘটনা ঘটেছে মাথাভাঙ্গায়। বৃহস্পতিবার রাতে কোচবিহারের মাথাভাঙ্গার ২২ কুড়ি এলাকায় ভোটের ডিউটিতে গিয়েছিলেন বিহারের ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ান । জানা যায়, তাঁকে মৃত অবস্থায় মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
গতকাল রাতে মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর ইন্সপেক্টর ৪২ বছর বয়সী নীলেশ কুমার নীলু রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ বাথরুমে গিয়েছিলেন বলে সূত্র মারফৎ জানা যায় । শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় সেখানেই তিনি পড়ে যান ও মারা যান বলে দাবি । আজ, শুক্রবার, সকালে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তিনি QRT দলে ছিলেন বলে খবর ।
প্রাথমিক তদন্তের পর অনুমান, বাথরুমে পড়ে গিয়ে মাথায় ছোট লেগেছিল তাঁর । রক্তক্ষরণ হওয়াতেই মৃত্যু হয় তাঁর । তবে, ময়নাতদন্ত হওয়ার পর বিশদে তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে ।
অনুমান করা হচ্ছে রাত সাড়ে দশটা থেকে মধ্যরাত্রির মধ্যে ঘটনাটি ঘটে । ঘটনার সময় মাথায় চোট লাগায় ওই জওয়ান কাউকে ডাকতে পারেননি বলেই মনে করা হচ্ছে । সেখানেই তিনি অজ্ঞান হয়ে যান । পরে তাঁকে মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

