শুক্রবার জলপাইগুড়ি লোকসভার অধীন ১৯০৪ টি বুথের মক পোল শুরু করা হয় । সেই সময় বেশ কয়েকটি বুথে ইভিএম চালু হতে সময় নেয় বলে জানা যাচ্ছে । যদিও অধিকাংশ বুথেই ভোট গ্রহণ চালু হয়েছে বলে খবর পাওয়া যায় ।
মক পোলে কমিশন সূত্রে জানা যায় ৯৮% বুথে ক্যামেরা কাজ করতে শুরু করেছে ।অন্যদিকে মক পোল চলাকালীন গয়ারকাটা অ্যাডিশনাল প্রাইমারি স্কুল, অগ্রবাসা বংশীবদন স্কুল, ১১২ এবং ১১৭ নম্বর বুথ, তুফানগঞ্জের ১৭৩ নম্বর বুথে ইভিএম ম্যাল ফাংশন করে বলেও খবর । দিনহাটা কলেজ ৭/৩০৪ বুথে ইভিএম খারাপ ছিল বলেও জানা যায় ।
অন্যদিকে ধূপগুড়িতে মক পোল হবার পর সেই ভোট ইভিএম থেকে ক্লিয়ার না করেই শুরু হয়ে যায় ভোট প্রক্রিয়া । ৭৪ জনের ভোট পড়লেও ভোট দেখায় ১২৮ । এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টের । ঘটনা স্বীকারকরেন প্রিসাইডিং অফিসারও । ধুপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫ /২১৪ নম্বর বুথের ঘটনা পিসাইডিং অফিসারের গাফিলতির অভিযোগ ।স্থগিত ভোট প্রক্রিয়া ।
প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে । মহিলা পরিচালিত মডেল বুথ রয়েছে ১৪৯ টি । এদিকে আজ সকাল থেকেই আকাশের মুখ ভার । একই সঙ্গে বৃষ্টির পুর্বাভাসও রয়েছে বলে জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

