চড়ছে তাপমাত্রার পারদ, তপ্ত গোটা রাজ্য । এই পরিস্থিতিতে এগিয়ে আনা হল স্কুলের গ্রীষ্মের ছুটি । স্কুলগুলিতে ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয় । পাশাপাশি মিড ডে মিলে স্কুলগুলিকে হালকা খাবার পরিবেশনের নির্দেশ দেয় নবান্ন ।
দাবদাহ পুড়ছে বঙ্গ । এমনকি আবহাওয়া দফতরও জারি করে তীব্র তাপপ্রবাহের সতর্কতা । এহেন পরিস্থিতিতে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন স্কুলের গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল । তবে এই তীব্র গরমের মধ্যে ছুটি এগিয়ে আনার একটি সম্ভাবনা আগেই দেখা দিয়েছিল । যেহেতু তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে ও সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তাই সব কিছু মিলিয়েই ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে ।
প্রসঙ্গত, একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল ৬ই মে থেকে গরমের ছুটি দেওয়া হবে স্কুলগুলিতে । বুধবারই নবান্নে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা আবহাওয়া দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন । সেই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় গরমের ছুটি এগিয়ে আনা হবে স্কুলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

