ভোট ফিরতেই উত্তপ্ত ভাটপাড়া!

ভোট ফিরতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর অঞ্চল । ভাটপাড়ায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী । ভাটপাড়ার ১৭ নং ওয়ার্ডের ধর্মশালা এলাকার ঘটনা । ভোটের মুখে বুধবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় ।

এদিনের ঘটনায় জানা যায় ভাটপাড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ধর্মশালা এলাকায় কয়েকজন বসেছিলেন । হঠাৎ সেখানে গুলি চলে । সূত্রের খবর, বচসা থেকেই গুলি চলে ভাটপাড়ায় । গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত প্রকাশ চৌধুরীর নামে এক বিজেপির কর্মী । গুলিবিদ্ধ হন পিন্টু চৌহান নামে এক তৃণমূল কর্মী । ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় ।

এই ঘটনায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ জানান, এই ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে । দুষ্কৃতী দের হাতে অস্ত্র চলে যাওয়ায় এই ঘটনা ঘটেছে । তৃণমূলের অবশ্য দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে । রাতে আহত কর্মীকে হাসপাতালে দেখতে যান ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক  ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube