শান্তিপূর্ণ নির্বাচনের উদ্দেশ্যে শুরু করা হল পিস রুম

শুক্রবার প্রথম দফার ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে । আজ সকাল ৭ টা থেকে রাজ্যের তিনটি কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে চলছে ভোট গ্রহণ পর্ব । এরই মধ্যে রাজ্যবাসীদের সুবিধার্থে রাজভাবনের উদ্যোগে চালু করা হল পিস রুমে ।

শান্তিপূর্ণভাবে নির্বাচনের উদ্দেশ্যে রাজ্যপাল সিভি আনান্দ বোস পিস রুমের ব্যবস্থা করেছেন । logsabha.rajbhavankolkata@gmail.com -এ ইমেইল মারফত অভিযোগ জানানো যেতে পারে ।

একই সঙ্গে জানা যাচ্ছে ইতিমধ্যেই টেলিফোন মারফত শতাধিক অভিযোগ জমা পড়েছে রাজভবনের পিস রুমে । রাজ্যপাল জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ পৌঁছে দেওয়ার কাজ করা হবে । সাধারণ মানুষের জন্য মধ্যস্থতাকারী হিসাবে থাকবেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube