রাত পোহালেই নির্বাচন । আগামীকাল, শুক্রবার উত্তরবঙ্গে রয়েছে প্রথম দফার নির্বাচন । রাজ্যে ৩ আসনে ভোটগ্রহণ রয়েছে । এরাজ্যের তিনটি লোকসভা কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হবে প্রথম দফার নির্বাচন । তুঙ্গে ভোট গ্রহণের প্রস্তুতি । ইতিমধ্যেই প্রত্যেকটি বুথের ২০০ মিটার পর্যন্ত দূরত্বে লাগু হয়ে গিয়েছে ১৪৪ ধারা ।
বুথে পৌঁছাচ্ছেন ভোটকর্মীরা । এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী । ৩ জেলার ডিসিআরসি তে রয়েছে চরম ব্যস্ততা । ভোটকর্মীদের বিলি হচ্ছে EVM ও VVPAT । ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ রয়েছে । ৩ লোকসভায় ৫৮১৪ কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে আগামিকাল । সংবেদনশীল বুথের সংখ্যা রয়েছে ৮৩৭টি । জলপাইগুড়িতে রয়েছে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ । কোচবিহার ১৯৬, আলিপুরদুয়ার ১৫৯, জলপাইগুড়ি ৩৮২ স্পর্শকাতর বুথ রয়েছে বলে খবর ।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ডিসিআরসি প্রক্রিয়া । ভোটকর্মীরা সকাল থেকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন । অর্থাৎ ভোট করানোর জন্য প্রয়োজনীয় ১৫০টি সামগ্রী তা সংগ্রহ করে নিজের বুথের উদ্দেশ্যে রওনা হবেন ভোটকর্মীরা ।
সূত্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, প্রথম দফা নির্বাচনে রাজ্য পুলিশের ফোর্স থাকবে ১০ হাজার ১৫০ জন । ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে । এর মধ্যে জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে । শিলিগুড়ি (পিসি)তে মোতায়েন করা হবে ১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । আলিপুরদুয়ারে মোতায়েন করা হবে ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । কোচবিহারে মোতায়েন করা হবে ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।
জলপাইগুড়িতে কিউআরটি থাকবে ২২ কোম্পানি, আলিপুরদুয়ারে ১৯, কোচবিহারে ২৭ কোম্পানি এবং শিলিগুড়ি(পিসি)তে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে । মোট ৭৪ কোম্পানি কিউআরটি থাকবে বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

