ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা বাগান এলাকায় পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় এক শিশুর । মঙ্গলবারের এই ঘটনায় আহত হয় আরও এক কিশোর । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় । মৃত শিশুর নাম লিয়ন কুজুর, তাঁর বয়স হয়েছিল ৫ বছর । আহতের নাম ইউনেস কুজুর ।
জানা গিয়েছে এদিন সকালে দুই ভাই সাইকেল করে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল । ঠিক সেই সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর ওই সাইকেলে ধাক্কা মারে । অবৈধভাবে পাথর বোঝাই করে ট্রাক্টারটি চা বাগানের রাস্তা দিয়ে জাতীয় সড়কে আসছিল। সেই সময় দুজন স্কুল ছাত্র সাইকেলে স্কুলে যাচ্ছিল বলে দাবি ওঠে । সেই সময় ট্রাক্টারের ধাক্কায় পাঁচ বছরের একটি শিশুর ঘটনাস্থলে মৃত্যু হয় । সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর; গুরুত্বর আহত হয় আরও এক কিশোর ।
এই দেখে স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । তবে এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা । পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে । এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী । এদিন পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ।
তার দাদা গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। তার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পলাতক ট্রাক্টর চালক ও তার মালিকের গ্রেপ্তারের দাবি জানিয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । দীর্ঘ চার ঘন্টা অবরোধ চলে এদিন । তার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তোলার চেষ্টা করলে তাতে এলাকাবাসী রাজি না হওয়ায়, কাদানে গ্যাসের সেল ফাটানো হয় । সেই সঙ্গে র্যাফ লাঠিচার্জ করে ।
পাল্টা অবরোধকারীরা হিট ছুড়তে থাকে পুলিশকে লক্ষ করে । সেই সময় পুলিশ ঘটনাস্থল থেকে পালাবার চেষ্টা করলে পুলিশের উদ্দেশ্যে ইটও ছোড়া হয় । এতেই আহত হন বেশ কিছু পুলিশ কর্মী । পরে পুলিশের পক্ষ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর লিখিত আশ্বাস দেওয়া হয় যে চা বাগানের রাস্তায় ট্রাক্টর চলাচল করবে না । মৃত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করবে প্রশাসন । এর পরই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

