রামনবমীর দিন বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, ওল চিকি, নেপালি মোট ছয়টি ভাষায় প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার । অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডেরেক ও’ ব্রায়েন এদিন সাংবাদিক সম্মেলন করে ইস্তেহারটি প্রকাশ করলেন ।
এদিন ইস্তেহারে দিদির ১০ টি শপথের কথা উল্লেখ করা হয়ঃ
১.বর্ধিত আয়, শ্রমিকের সহায় – সমস্ত শ্রমিক ন্যূনতম মজুরি বর্ধিত ৪০০ টাকা পাবে।
২. দেশ জুড়ে বাড়ি হবে সবারই- প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান
৩.জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে- দারিদ্দের সীমার নীচে থাকা মানুষদের জন্য বিনামূল্যে ১০ এলপিজি জ্বালানি দেওয়া হবে; পরিবেশবান্ধব রন্ধনের জন্য।
৪. অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন- প্রত্যেক উপভোক্তাকে বিনামূল্যে ৫ কেজি রেশন( চাল ,গম ,শস্য ) পৌঁছে দেওয়া হবে।
৫. আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার- প্রান্তিক অনগ্রসর, শ্রেনীর উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে । ভারতে ৬০ বছরের বেশি বয়স্কদের বার্ধক্য ভাতা প্রতি মাসে বৃদ্ধি করে বার্ষিক ১২০০০ টাকা করা হবে ।
৬. বর্ধিত আয় নিশ্চিত এবার, ফুটবে হাসি অন্যদাতার- স্বামীনাথান কমিশন অনুসারে, আইনগত গ্যারেন্টি দেওয়া হবে ।
৭. স্বল্প মূল্যে পেট্রোপন্য ভারতবর্ষে সকলে ধন্য – ‘প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড’ তৈরী করা হবে, দামের ওঠা নামা নিয়ন্ত্রণের জন্য ।
৮. নিশ্চিত ভবিষ্যত অর্জন, যুবশক্তি গর্জন- ২৫ বছর যুবক যুবতীদের ১ বছরের শিক্ষানবীশ প্রশিক্ষণ , উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে ।
৯. স্বচ্ছ আইন স্বাধীন ভারত- CAA বিলুপ্ত করা হবে NRC বন্ধ করা হবে । ইউনিফর্ম সিভিল কোর্ড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না ।
১০. ১৩-১৮ বছর বয়সী মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হবে । উন্নততর স্বাস্থ্য সাথী বিমা চালু করা হবে যা ১০ লক্ষ টাকা বিমার সুবিধা প্রদান করবে ।
দ্বিতীয় পর্যায়ের ইস্তেহারে নিশ্চিত সুশাসন, বাংলার উন্নয়নের কথা বলা হয়েছে ।সমস্ত স্তরের মানুষের কথা রয়েছে এই ইশতেহারে যে অধিকার বাংলার মহিলারা পেয়েছে সেটা সারা দেশে বিস্তারিত হবে । উন্নততর স্বাস্থ্য প্রকল্পের ব্যবস্থা করা হবে বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

