বৃহস্পতিবার শিল্পা শেট্টির ফ্ল্যাট সহ রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি । আর্থিক তছরুপ করার অভিযোগে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি ।
এই বিষয় জানা যায়, পিএমএলএ অ্যাক্ট ২০০২-র অধীনে বিটকয়েন সংক্রান্ত প্রতারণা মামলায় শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি । সূত্রের মারফৎ খবর তাঁদের মোট ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ।এই মামলায় বাজেয়াপ্ত করা হয় শিল্পা শেট্টির জুহুর ফ্ল্যাটও সহ রাজ কুন্দ্রার পুণের বাংলোও । একই ভাবে বাজেয়াপ্ত করা হয় রাজের ইক্যুয়িটি শেয়ারও ।
এই মামলায় জানা যায় ভেরিয়েবেল টেকনোলজি বিটকয়েনের মাধ্যমে প্রায় ৬৬০০ কোটি টাকা তোলে । বিনিয়োগকারীদের প্রতি মাসে ১০ % রিটার্ন দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতিও দেওয়া হয় বলে অভিযোগ আনা হয় সেই কোম্পানির বিরুদ্ধে । পাশাপাশি ইডি সূত্রে জানা যায়, রাজ কুন্দ্রার কাছে ২৮৫ বিটকয়েন রয়েছে যার মুল্য প্রায় ১৫০ কোটি টাকা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

