উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রণ করল নির্বাচন কমিশন । আগামিকাল রয়েছে রাজ্যের প্রথম দফার নির্বাচন । ভোটের দিন গতিবিধি নিয়ন্ত্রণ করা হল তৃণমূল নেতার ।
ভোটের দিন নিজের বিধানসভাতেই থাকতে হবে তৃণমূল নেতা উদয়ন গুহকে । জানা যাচ্ছে নিজের বিধানসভা থেকে বেরোতে পারবেন না তিনি । এমনই নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন ।
তবে এই বিষয়ে বর্ষীয়ান নেতাকে প্রশ্ন করা হলে তিনি জানান, কমিশনের কোনও চিঠি আসেনি তাঁর কাছে । একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আমার আর নিশীথের ঘর তল্লাশি করা হোক । তল্লাশিতে কিছু পেলে গ্রেফতার করা হোক । তাতেই ১০০ শতাংশ সুষ্ঠু ভোট হবে ’।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

