ভোট প্রচারে বুধবার অসমে সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । অসমের শিলচরে ৪টি আসনে প্রার্থীদের সমর্থনে সভা করলেন তিনি ।
উত্তরবঙ্গ থেকে সোজা অসম যান মমতা । এদিন অসমের শিলচরের টাউন ক্লাবে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । অসম থেকে ফিরে ফের বাংলায় প্রচার ।
প্রতিবারের মতো এবারের প্রচারেও বিজেপিকে তুলোধোনা করেন নেত্রী । তিনি বলেন, ‘গো হারা হারবে বিজেপি । ওরা বলছে ৪০০ পার, আগে ২০০ পার করে দেখাও’ । এবারও তাঁর মূল মন্ত্র, ‘বিজেপি হটাও দেশ বাঁচাও’ ।
তবে এদিন জোট নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করে দেন নেত্রী । তিনি জানান, ‘বাংলায় আমরা একাই লড়ছি বিজেপির বিরুদ্ধে’ । তবে জাতীয় স্তরে INDIA -কে তৃণমূল নেতৃত্ব দেবে বলেই এদিন তিনি সভায় জানান।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

