লোকসভা নির্বাচনের আগে দিকে দিকে উদ্ধার বোমা!

রাত পোহালেই ভোট । তবে তার আগে দিকে দিকে উদ্ধার হচ্ছে একাধিক বোমা । একদিকে সাতসকালে সোনারপুরে বাড়ির পাঁচিলে মিলল বোমা তো অন্যদিকে বীরভূমে বিজেপি নেতার বাড়ির চালে মিলল বোমা ।

দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের রাধানগরে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার । রাধানগরের উত্তরপাড়ায় অজয় মন্ডলের বাড়ির পাঁচিলের উপর বোমা পাওয়া যায় বৃহস্পতিবার সকালে । এদিন সকালবেলা বাড়ির লোকজনই ঘুম থেকে উঠে দেখতে পান বোমা রাখা রয়েছে বাড়ির পাঁচিলের উপর ।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে । পুলিশ এসে ঘটনাস্থল দড়ি দিয়ে ঘিরে দেয় । সেই রাস্তায় যান চলাচল ও যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা যায় । খবর দেওয়া হয় বোম স্কোয়াডকেও ।

অন্যদিকে বুধবার বীরভূমের সদাইপুর থানার পানুরিয়া গ্রামে বিজেপি নেতার বাড়ির চালেও উদ্ধার হয় বোমা । বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় আতঙ্ক । নিশিকান্ত অধিকারী নামে ওই বিজেপি নেতার বাড়িতে বোমা রাখার ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে গ্রামে ।

এই ঘটনায় নিশিকান্ত বাবু জানিয়েছেন, আতঙ্ক সৃষ্টি করার জন্যই রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন তিনি । পাশাপাশি বোমা উদ্ধারের পরে সারা রাত্রি ধরেই পুলিশ এলাকা ঘিরে রেখেছে বলে জানা যায় ।

এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিত বন্দ্যোপাধ্যায় জানান, প্রশাসন তথা পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের অধীনস্থ । এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনার যা বলবে প্রশাসনকে তা মেনে চলতে হবে । তবে নির্বাচন কমিশনের এই উদাসিনতায় তিনিও যথেষ্ট উদ্বেগ প্রকাশজ করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube