বাড়ছে তাপমাত্রা, কোথায় বৃষ্টি?

বৈশাখে কাঠফাঁটা গরম । বেলা বাড়তেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ । প্রবল গরমে হাঁসফাঁস করছেন মানুষ, বাড়ি থেকে বের হতে গেলেই উঠছে নাভিশ্বাস ।

হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের সকল জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে । পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া হুগলীতে সতর্কবার্তা জারি করা হয়েছে । এছাড়াও দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও উষ্ণ আর্দ্রতা জনিত আবহাওয়া বিরাজ করবে, সঙ্গে বইবে লু । তবে দক্ষিণবঙ্গের কাঠফাটা গরম হলে উত্তরবঙ্গের জেলায় থাকবে স্বস্তির নিঃশ্বাস । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ।

সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির ঘরে । গরমের তীব্রতা বাড়ায় আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে । প্রয়োজন ছাড়া মানুষ যাতে বাড়ির বাইরে না বের হন, এমনই পরামর্শ দেওয়া হয়েছে । যতটা সম্ভব বাড়ির মধ্যেই থাকতে হবে এবং গরমে যা যা সতর্কতা নেওয়া দরকার সেগুলি নিতে পরামর্শ দেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube