লোকসভা নির্বাচনের আগে বিস্ফোরণে উড়ল বাড়ি!

পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া অঞ্চলে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ । আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়া থানার বাগডিহা-সিদ্ধপুর এলাকায় একটি বাড়িতে ঘটে যায় বোমা বিস্ফোরণ । বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ । একটি বাড়িতে বোমা বিস্ফোরণের জেরে পাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় যায় বলে খবর । বুধবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় । ঘটনার তদন্তে নামে জামুরিয়া থানার পুলিশ ।

তৃণমূল নেতৃত্বের দাবি, বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গিয়েছে বিজেপি কর্মী কাজল গড়াইয়ের বাড়িতে । পুরো ঘটনাতে বিজেপির চক্রান্ত ছিল বলে অভিযোগ আনা হয় । ঘটনায় কাজল গড়াইয়ের গ্রেপ্তারের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব ।

যদিও এই ঘটনা নিয়ে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের দাবি এটা তৃণমূলের চক্রান্ত । ঘটনায় কেউ আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

বৃহস্পতিবারও গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে এলাকায় । যে বিজেপি কর্মী কাজল গড়াই এর নির্মীয়মান একটি বাড়িতে বুধবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে , সেই গড়াই পরিবারের দাবি, যেহেতু কাজল সক্রিয় বিজেপি কর্মী, তাই তাকে নির্বাচনের আগে ফাঁসানোর চেষ্টা করছে বিরোধীরা ।

অন্যদিকে একেবারে নির্মীয়মান ওই বাড়ি লাগোয়া তপন শীলের বাড়ির একাংশ ওই বিস্ফোরণের জেরে উড়ে যায় বলে খবর । তাঁদের দাবি, গড়াই পরিবারের সঙ্গে তাঁদের বেশ কিছুদিনের শত্রুতা চলছে যার জেরে তাঁদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে যায় । সেই কারণেই এই বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের বাড়ির ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা ।

যদিও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ তুলছেন । পাল্টা বিজেপির দাবি, শাসক দল এই ঘটনার জন্য দায়ী । তাঁদের কর্মীকে ফাঁসানোর জন্য রাজ্যের শাসক দল এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করছেন তাঁরা ।

পুরো ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ । যদিও এখনও ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলেই জানা যাচ্ছে । তবে এখনও আতঙ্কের রেশ কাটেনি গ্রামে ।

এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিত বন্দ্যোপাধ্যায় জানান, প্রশাসন তথা পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের অধীনস্থ । এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনার যা বলবে প্রশাসনকে তা মেনে চলতে হবে । তবে নির্বাচন কমিশনের এই উদাসিনতায় তিনিও যথেষ্ট উদ্বেগ প্রকাশজ করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube