বৈশাখের শুরু থেকেই বইবে ‘লু’ । চরম তাপপ্রবাহের খবর আগেই মিলেছিল । তবে এবার রীতিমতো উদ্বেগের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ।
জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের ১০ জেলায় চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৈশাখের তপ্ত দুপুরে হাঁসফাঁস করার মতো গরম পড়বে । আবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকার ৫ জেলায় তুমুল ঝড়-বৃষ্টি চলবে বলেও খবর ।
অন্যদিকে ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ, মধ্যপ্রদেশ এবং দক্ষিণের কোমরিন এলাকায় । মূলত এই ঘূর্ণাবর্তের জেরেই নয়া পশ্চিমী ঝঞ্ঝার আগমণ হবে বাংলায় । মূলত ১৮ এপ্রিল, বৃহস্পতিবার থেকেই তাণ্ডব দেখাবে এই ঘূর্ণাবর্তটি । পাশাপাশি রাজস্থানের ওপরেও আরেকটি ঘূর্ণাবর্ত বিচরণ করছে বলে জানা যাচ্ছে । এটি মূলত বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে । এই দুই ঘূর্ণাবর্তের কারণেই পুড়ছে বাংলা ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গে খানিক স্বস্তির আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গের ১০ জেলায় চলবে চরম তাপপ্রবাহ । হাওয়া অফিসের পূর্বাভাস, শুষ্ক পশ্চিমি ঝঞ্ঝায় বাড়বে গরম । বৈশাখের তপ্ত দুপুরে পুড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলি । এই এলাকাগুলিতে তাপমাত্রা এখনই ৪২ ডিগ্রির গণ্ডি ছাড়িয়ে যাবে । আবহাওয়াবিদদের পরামর্শ, সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ঘরের বাইরে না বেরনোই ভালো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

