বুধবার রামনবমী তিথিতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল । ১০০ পাতার ইস্তেহার প্রকাশ করা হল তৃণমূলের । ৬টি ভাষায় প্রকাশিত হল তৃণমূলের নির্বাচনী ইস্তেহার । বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, অলচিকি ও নেপালি ভাষায় প্রকাশিত করা হল ইস্তেহার ।
শুক্রবার প্রথম দফার লোকসভা নির্বাচন । সেই নির্বাচনের আগে বুধবার একটি সাংবাদিক বৈঠক করে ১০০ পাতার ইস্তেহার প্রকাশ করল তৃণমূল । সাংবাদিক বৈঠকে এদিন ছিলেন অমিত মিত্র, ডেরেক ও’ব্রায়েন চন্দ্রিমা ভট্টাচার্য । মোট ৬টি ভাষায় আনা হল ইস্তেহার ।
ইস্তেহারে দিদির ১০ শপথ-এর কথা উল্লেখ করা হয় । ইস্তেহারে জানানো হয়, জব কার্ডের অন্তর্ভুক্ত শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা করা হবে । একই সঙ্গে দেশজুড়ে সবার নিরাপদ ও পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় । প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে রেশন, চাল ডাল, শস্য প্রদান করা হবে।
আরও জানা যায়, যে সকল পরিবার দারিদ্র সীমার নীচে অবস্থান করছেন তাঁদের বছরে বিনা মূল্যে ১০টি সিলিন্ডার দেওয়া হবে । পাশাপাশি গরিব মানুষদের বাড়ির আশ্বাসও দেওয়া হয় । এমনকি যেখানে সিএএ ও এনআরসি নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা রাজ্য সেখানে সেই সকল আইনকে বিলুপ্ত করার আশ্বাসও দেওয়া হয় ইস্তেহারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

