গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার উৎসাহ দিতে সিগনালে ভোটের গান

ভোট পর্ব দেশের গর্ব, “ভোটের মত কিছু নাই, ভোট আমি দেব তাই।” লোকসভা নির্বাচন ২০২৪ নিয়ে এই ভাবেই বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন । কখনও সামাজিক মাধ্যমে বা কখনও রেডিও, টিভির মাধ্যমে মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য উৎসাহ দিচ্ছে দেশের নির্বাচন কমিশন । এবার সেই প্রচারকে ট্রাফিক সিগনালে নিয়ে এল তারা ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে এবার সিগনালে সিগনালে বাজতে শুরু করেছে ভোটের গান । নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন । ভোট পর্ব দেশের গর্ব- এই নিয়ে এভাবেই প্রচার চালিয়ে সাধারণ ভোটারদের নিজের ভোট নিজে দিতে উৎসাহ জোগাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন ।

প্রসঙ্গত জাতীয় নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ দেশে সর্বত্র শান্তিপূর্ন পরিবেশে অবাধ ও সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করা যায় । তাই তারা চাইছেন যে দেশের মানুষের যে মৌলিক অধিকার দেশের সংবিধান তাদেরকে দিয়েছে, সেই অধিকার প্রয়োগ করে দেশের ভোটের উৎসবে সামিল হন সমস্ত ভোটাররা । তাই সামাজিক মাধ্যমের পাশাপাশি এবার ট্রাফিক সিগন্যালে ‘ভোটের পর্ব দেশের গর্ব’ নিয়ে চলছে ভোটের অধিকার প্রয়োগ করার আহ্বান দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের । সামাজিক মাধ্যমেও দেশের মানুষের কাছে ভোটের মৌলিক অধিকার প্রয়োগ করার আহ্বান জাতীয় নির্বাচন কমিশনের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube