রামনবমীতে সতর্কতা বহাল থাকল পশ্চিমবঙ্গে । বুধবার স্পর্শকাতর এলাকায় ড্রোন দিয়ে চলবে নজরদারি ।
রামনবমী নিয়ে সতর্ক পদক্ষেপ নিল নবান্ন । স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নজরদারি বহাল রাখল রাজ্য প্রশাসন । সূত্রের খবর অনুযায়ী জানা যায়, বেশ কিছু এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে ।
রামনবমী উপলক্ষে পূর্ব অভিজ্ঞতার জেরে কড়া পদক্ষেপ নিল রাজ্য । এই বিষয় অনুমতি ছাড়া রামনবমী উপলক্ষে কোনও মিছিল করা যাবে না । জেলাশাসকদেরও এই বিষয়টি দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায় । এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ।
একই সঙ্গে জানা যায়, রামনবমী নিয়ে রিপোর্ট দেওয়া হবে নির্বাচন কমিশনে । রামনবমী সংক্রান্ত সমস্ত রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেবে রাজ্য প্রশাসন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

