মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। মঙ্গলবার এর পর বুধবার । পুলিশকে আঙুল উঁচিয়ে ধমকালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । উপলক্ষ সেই রাম নবমী ।
মঙ্গলবার রামনবমীর মিছিলে অনুমতি দেওয়াকে কেন্দ্র করে খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালের সঙ্গে আঙুল তুলে কথা বলতে দেখা যায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে। বুধবারও একই দৃশ্য ধরা পরল মেদিনীপুর কোতোয়ালি থানায় । কোতোয়ালি থানার আইসি অমিত সিংহ মহাপাত্রের সঙ্গে আঙুল উচিয়ে কথা বলতে দেখা যায় অগ্নিমিত্রা পালকে ।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় কী অভিযোগ করলেন তিনি? রামনবমীর মিছিল থেকে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র হচ্ছে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । বুধবার বিকেলে মেদিনীপুর কোতোয়ালী থানায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। থানায় কর্তব্যরত পুলিশ অফিসারকে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরূদ্ধে FIR দায়ের করতে বলেন । আর তা নিয়ে বাকবিতন্ডাও হতে দেখা যায় ।
থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার FIR নিতে অস্বীকার করলে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল সহ দলীয় কর্মী সমর্থকরা থানার বাইরে এসে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান । এরপর থানার বাইরে কোতোয়ালি থানার আইসি সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল । শেষ পর্যন্ত অবশ্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ রিসিভ করে কোতোয়ালি থানা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

