রামনবমীর শোভাযাত্রায় সৌভাতৃত্বের ছবি

রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে সৌভাতৃত্বের পরিবেশ । রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল ইসলামপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর কাছে পৌছে গিয়ে তাঁকে প্রণাম করেন । বিধায়ক করিম চৌধুরী তাঁকে জল গ্লাস এগিয়ে দিয়ে জল খাওয়ান ।

বিধায়ক আব্দুল করিম চৌধুরী প্রতি বছর এই রামনবমীর দিনে বিশ্বহিন্দু পরিষদের শোভাযাত্রা বের হবার আগেই তিনি বাড়ির সামনে ঠান্ডা নিয়ে হাজির হন । শোভাযাত্রা বাড়ির সামনে পৌছাতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল হাতে তুলে দেন । এবারও তার ব্যাতিক্রম নয় ।

তবে এবারের চিত্রটা আলাদা । লোকসভা ভোট দোড়গড়ায় থাকায় রামনবমীর শোভাযাত্রার আলাদা মাত্রা পেয়েছে । প্রতি বছর ইসলামপুরের রামনবমীর শোভাযাত্রায় লক্ষাধিক মানুষ অংশ নেন । ভারতের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা হয় এই ইসলামপুর (ঈশ্বরপুরে) । এবারেও লাখ লাখ মানুষ শোভাযাত্রায় অংশ নিয়েছেন । শোভাযাত্রায় অংশ নিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালও ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube