রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রায় বিজেপি প্রার্থী

হাওড়ায় বুধবার সকালে রামনবমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন জেলা সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তি । এদিন নেতাজী সুভাষ রোডের সুরকিকল এলাকা থেকে এই শোভাযাত্রা শুরু হয় ।

রামভক্তদের আয়োজিত এই মিছিল প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছয় রামরাজাতলা মন্দিরে । শোভাযাত্রায় তাঁর অংশগ্রহণ নিয়ে রথীন চক্রবর্তি বলেন, ‘কেবল ভোটের সময়েই নয় । ভারতীয় জনতা পার্টি সারা বছরই ভারতীয় সংস্কৃতির সঙ্গে আছে এবং ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী’।

রামনবমীর দিনকে কেন্দ্র করে বারংবার যে দাঙ্গার প্রসঙ্গ উঠছে এবং ওই দিনটিকে দাঙ্গার দিন বলার চেষ্টা হচ্ছে সে প্রসঙ্গে রথীন বাবু বলেন, ‘এটা রাষ্ট্রদ্রোহী শক্তির পরিকল্পনামাফিক একটি আক্রমণ । যাঁরা দাঙ্গা বলে আখ্যা দিচ্ছেন , আসলে তাঁরা ধীরে ধীরে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন । তারা এই স্রোতে ফেরার জন্য মাথা গলানোর চেষ্টা করছেন’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube