তৃণমূল ও বিজেপি মিছিল ঘিরে সংঘর্ষ, জখম ৭!

তৃণমূল ও বিজেপি দুই মিছিল ঘিরে সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর । এই ঘটনায় সাত জন জখম হয়েছেন । দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পানিশালা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরের পানিশালা গ্রামে বিজেপি সমর্থকদের একটি নামকীর্তনের অনুষ্ঠান চলছিল । মঙ্গলবার বিকালে রামনবমী‌ উপলক্ষে তাঁরা একটি প্রস্তুতি মিছিল করেন । অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে দ্বিগুণ হয়েছে । সেই টাকা হাতে পেয়ে তৃণমূলের মহিলা সমর্থকরাও আরেকটি মিছিল করেন । দুই মিছিল মুখোমুখি হয়ে যায় । তখন পরস্পরকে উদ্দেশ্য করে প্ররোচনামূলক কথা ভাসতে থাকে ।

মুহূর্তের দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয় । তৃণমূল ও বিজেপি সমর্থকরা পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে । এলোপাথাড়ি মারধরে দু’পক্ষের সাত জন আহত হয়েছেন । বিজেপির অভিযোগ, নামকীর্তন ও রামনবমীর মিছিল তারা আগেই শুরু করেছিল । তৃণমূল কর্মীরা পরে সেখানে মিছিল করে হামলা চালিয়েছেন । আবার তৃণমূলের অভিযোগ, দলের মহিলা কর্মীদের মিছিলে ঢুকে বিজেপি সমর্থকরা সবাইকে গেরুয়া আবির মাখিয়ে দেন । আর০ অভিযোগ তাঁদের জয় শ্রীরাম বলতে বাধ্য করানো হয় এদিন । প্রতিবাদ করতেই তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে ।

আক্রান্ত বিজেপি কর্মীরা দত্তপুকুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ প্রথমে তাদের গুরুত্ব দেয়নি । পরে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার ও জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পরে তৃণমূলের পক্ষ থেকেও বারাসত ১ নম্বর ব্লক সভাপতি মহম্মদ ইশা সরদারের নেতৃত্বে থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube