গ্রামে নেই উন্নয়ন, শতাব্দীকে দেখানো হল বিজেপির পতাকা !

গ্রামে উন্নয়ন হয়নি । শতাব্দী আসতেই তাঁকে বিজেপির পতাকা দেখালেন গ্রামবাসীদের একাংশ । মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজার ব্লকের বাটেরবাঁধ গ্রামে ।

গ্রামে নেই উন্নয়ন । তৃণমূলের অঞ্চল সভাপতির রাকেশ মণ্ডলের বিরুদ্ধে রয়েছে একাধিক ক্ষোভ । প্রতিবাদে শতাব্দী রায়কে বিজেপির পতাকা হাতে প্রতিবাদ জানালেন । মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে বীরভূমের মহম্মদবাজার ব্লকের বাটেরবাঁধ গ্রামে । যদিও বিজেপি কর্মীদেরকে পাল্টা শতাব্দী রায় ধন্যবাদ জানান এবং ভালো থাকার বার্তা দেন । তাঁর পাল্টা দাবি, ‘কোথায় বিজেপি? একজন বয়স্ক লোক পতাকা হাতে । বাকি ১০-১২ বছরের নাবালকের হাতে পতাকা ধরিয়ে দিয়েছে’।

এদিন সকালে মহম্মদবাজার ব্লকের একাধিক গ্রামে প্রচারে যান তৃণমূল প্রার্থী শতাব্দী রায় । সেই প্রচার চলাকালীন তিনি রামপুর পঞ্চায়েত এলাকার বাটেরবাঁধ গ্রামে পৌছান । সেখানেই বিজেপির কয়েকজন কর্মী পতাকা হাতে দাঁড়িয়ে ছিলেন বলে জানা যায় । শতাব্দীর গাড়ি আসতেই তাঁরা উন্নয়নের স্লোগান তুলে পদ্ম পতাকা দেখাতে থাকেন তাঁকে । যদিও শতাব্দী রায় তাঁদেরকে উত্তরে বলেন, “ধন্যবাদ, ভালো থেকো”।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube