সন্দেশখালি কাণ্ডের তদন্তে ন্যাজাট থানায় সিবিআই

সন্দেশখালি কাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই । ঘটনার তদন্তে সন্দেশখালির ন্যাজাট থানায় পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

সন্দেশখালি কাণ্ডের তদন্তে গতি বাড়াচ্ছে সিবিআই । ইডির ওপর হামলার তদন্তে মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বসিরহাটের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন । সেখান থেকে তাঁরা সোজা পৌঁছে যান সন্দেশখালির ন্যাজাট থানায় ।

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে ইডির আধিকারিকরা গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন । অভিযোগ ওঠে, শাহজাহানের অনুগামীরা সেদিন তদন্তকারীদের ওপর হামলা চালায়‌ । মারধর করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও । তদন্তকারীদের কয়েকটি গাড়িতে বেপরোয়া ভাঙচুর চলে ।‌

এই ঘটনায় ইডির পক্ষ থেকে ন্যাজাট থানায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । পরবর্তীকালে আদালতের নির্দেশে ওই মামলার তদন্তভার সিবিআইয়ের ওপরে পড়ে । লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের গতি বাড়াচ্ছে ।

মঙ্গলবার সিবিআইয়ের প্রতিনিধি দল বসিরহাটের পুলিশ সুপার মেহেদি রহমান হোসেনের সঙ্গে দেখা করে । সেখান থেকে তদন্তকারীরা ইডির ওপর হামলার ঘটনার তথ্য সংগ্রহ করেন । সিবিআইয়ের ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । পুলিশ সুপারের অফিস ঘুরে কেন্দ্রীয় তদন্তকারী দলটি ন্যাজাঠ থানায় পৌঁছয় । সেখান থেকেও তারা তথ্য সংগ্রহ করেন বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube