তীব্র দাবদাহে পুড়ছে রাজ্য, জারি তাপপ্রবাহের সতর্কতাও

বৈশাখ মাসের শুরু থেকেই গত দু’দিন ধরে রীতিমতো পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা । জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার ক্রমশ উর্দ্ধমুখী হবে তাপমাত্রা । তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বৃষ্টিও হবে ভবলে জানা গিয়েছে ।

আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় । এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । এছাড়াও দক্ষিণবঙ্গের কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই । শুষ্কই থাকবে আবহাওয়া । কলকাতায়ও বৃষ্টির পূর্বাভাস নেই । আগামীকাল থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর ।

চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ বৃদ্ধি নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এক লাফে বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা । দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ।

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই । ইতিমধ্যেই প্রবল তাপপ্রবাহ নিয়েও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর । সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা । কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে । বেশি পরিমাণে জল পান করার পাশাপাশি, শরীর ঢেকে রাখা, সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ।

অন্যদিকে উত্তরবঙ্গে আজও কমবেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে । মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । যদিও কোনও সতর্কতা জারি করা হয়নি । এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ বাদে সমস্ত জেলাই বৃষ্টিতে ভিজতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube