ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা বাগান এলাকায় পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় এক শিশুর । মঙ্গলবারের এই ঘটনায় আহত হয় আরও এক কিশোর । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায় । মৃত শিশুর নাম লিয়ন কুজুর, তাঁর বয়স হয়েছিল ৫ বছর । আহতের নাম ইউনেস কুজুর ।
জানা গিয়েছে এদিন সকালে দুই ভাই সাইকেল করে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল । ঠিক সেই সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর ওই সাইকেলে ধাক্কা মারে । সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর; গুরুত্বর আহত হয় আরও এক কিশোর ।
এই দেখে স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । তবে এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা । পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশকে । এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী । এদিন পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

