পশ্চিম বর্ধমানে আসানসোল লোকসভার অন্ডাল গ্রাম এলাকায় এবার বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহার নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায় ।
মঙ্গলবার অন্ডাল গ্রামের বিভিন্ন জায়গায় বেশ কিছু পোস্টার দেখা যায় । সেই পোস্টারে শত্রু-ঘ্ন সিনহা-কে নিখোঁজ বলে উল্লেখ করে তার খোঁজ দেওয়ার কথা বলা হয়েছে । অন্ডাল গ্রাম বিজেপি নামে এই পোস্টার দেওয়া হলেও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তারাই এই পোস্টার দিয়েছে বিজেপির নাম করে ।
অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি এই পোস্টার গুলি বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এই কারণে যে তাদের প্রার্থী সুরেন্দ্রজিৎ সিং আ্লুয়ালিয়ার বিরুদ্ধে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এর আগে নিখোঁজের পোস্টার পড়েছিল। তাই রাজনৈতিক কৌশল হিসেবে পাল্টা শত্রুগ্ন সিনহার বিরুদ্ধে এই ধরনের পোস্টার। যদিও এই পোস্টার দিয়ে কোন লাভ হবে না বলেই তৃণমূল নেতৃত্বের দাবি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

