বড়ঞাতে উদ্ধার বালতি ভর্তি বোমা!

ফের তাজা বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে । বোম আর মুর্শিদাবাদ, এই দুটি শব্দ যেন একে অপরের সমর্থক হচ্ছে নবাবের জেলায় । এবার সিভিক ভলেন্টিয়ারের বাড়ির পাঁচিলের ধার থেকেই উদ্ধার হল বালতি ভর্তি বোমা । মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁপরদহ গ্ৰামের এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ ।

উল্লেখ্য, নির্বাচন আসলেই উত্তপ্ত হয়ে ওঠে বড়ঞার পাঁপরদহ গ্ৰাম । গত এক বছর আগেও ঘটেছিল খুনের ঘটনা । সেই ঘটনায় নাম জড়িয়ে ছিল গ্রামেরই সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শেখ ওরফে চাঁদ শেখের । যদিও তারপর থেকে দীর্ঘদিন পলাতক ছিল ওই সিভিক ভলেন্টিয়ার । পরে পুলিশের জালে ধরা পড়ে সে । জামিন নিয়ে ফের বাড়িতে প্রবেশ করে ।

আর এবার আবারও সেই ইব্রাহিম সেখ ওরফে চাঁদ শেখের বাড়ির পাঁচিলের ধার থেকেই পাওয়া গেল এক বালতি তাজা সুতলি বোমা । যদিও এই বোমা সম্পর্কে ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার ও প্রতিবেশীরা জানিয়েছেন, গ্রামে তৃণমূলের দুই পক্ষের মধ্যেও একটি পক্ষ তাদের ইচ্ছাকৃত ভাবে ফাঁসানোর চেষ্টা করছে । গ্রামে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ।

তবে তৃণমূলের অপর পক্ষের দাবি, ভোট আসলেই গ্রামকে উত্তপ্ত করার উদ্দেশ্যেই এই বোমা মজূত করেছে ইব্রাহিম শেখ । ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুরো গ্রাম জুড়ে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ । ইতিমধ্যেই বোম স্কোয়াডের একটি প্রতিনিধি দলকে খবর দেওয়া হয় বোমা নিষ্ক্রিয় করার জন্য ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube