লোকসভা ভোটের মুখে উত্তর কলকাতায় রাজনৈতিক উত্তাপ

লোকসভা ভোটের মুখে উত্তর কলকাতায় আবারও দেখা গেল রাজনৈতিক উত্তাপ । সোমবার আরও একবার ধরনায় বসলেন তৃণমূলের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় । যতক্ষণ না মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের দাবিগুলি পূরণ হচ্ছে ততক্ষণ তিনি সত্যাগ্রহ চালিয়ে যাবেন এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন মঙ্গলবার।

আবারো কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে দেওয়া হচ্ছে না তাঁকে, এই অভিযোগে সোমবার রাত থেকে ব্লক অফিসের সামনে ধরনায় বসলেন উত্তর কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় । তাঁর অভিযোগ তাঁকে না জানিয়ে তাঁর উল্টোদিকেই নতুন নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে । তৃণমূল কংগ্রেস দলের কয়েকজন নিজের মতো করে কাজ করছেন বলেও দাবি তুলেছেন তিনি ।

যদিও নতুন নির্বাচনী কার্যালয়ের প্রসঙ্গে ৪৯ নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট গনেশ ঘোষ-এর দাবি এই কার্যালয় শুধুমাত্র নির্বাচনের জন্যই আপাতভাবে তৈরি করা হয়েছে । নির্বাচন মিটে গেলে এই কার্যালয় উঠে যাবে ।

দু’দিন আগেই, শুক্রবার রাত থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে ধর্নায় বসেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর । যদিও ১৫ ঘন্টা পরে ধরনা তুলে নিয়েছিলেন তিনি । এবার মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি অভিযোগ, প্রভাবশালী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় তাঁর উপর নজরদারি রাখছেন, রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে তাঁকে । অথচ দেবাশীষ বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে !

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube