কবি সুভাষ-গামী মেট্রো কোচ নম্বর ৩২০১-এ কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিট থেকে শোভাবাজার স্টেশনে আটকে রাখা হয়েছে । আপাতত দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে বলেই খবর ।
মাঝের স্টেশনে আপাতত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা ।মেট্রো কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী জানা যায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে কবি সুভাষগামী মেট্রো রেল শোভাবাজার স্টেশনে আটকে পড়ে । এই মেট্রোরেলের ৩২০১ কোচের প্রযুক্তিগত সমস্যা দেখা যায় । এবং সেই কারণে শোভাবাজার স্টেশনে আটকে রয়েছে মেট্রো ।
ফলত সাড়ে এগারোটা থেকে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত আপাতত মেট্রো পরিষেবা প্রদান করা হচ্ছে । মেট্রো কর্তৃপক্ষের সূত্রের দাবি, আজই খুব শীঘ্রই মেট্রো পরিষেবা চালু করা হবে অন্যান্য স্টেশনগুলিতে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

