রাম নবমীতে হাওড়ায় মিছিলের অনুমতি আদালতের

রাম নবমীতে মিছিল করা নিয়ে মামলার শুনানি ছিল সোমবার । হাওড়ায় রাম নবমী উপলক্ষে মিছিল করার অনুমতি দিল আদালত ।

এদিন মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, রাজ্যের যে কোনও জায়গায় ২০০ জন মিছিল করলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব । দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্যে কেন্দ্রিয় বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে । তবে সেটা মিছিলের ২৪ ঘণ্টা আগে চাইতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

একই সঙ্গে জানানো হয় কেন্দ্রীয় বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার সহ সিআরপিএফ-এর আইজিকেও দিতে হবে । হাওড়া রাম নবমী মিছিল আয়োজন করা হয় অঞ্জনী পুত্র সেনা সহ আরও একটি সংগঠনের পক্ষ থেকে । সংগঠনের ৫ জনের নাম দিতে হবে পুলিশকে । মিছিলের দায়িত্বে থাকবেন তাঁরা, মিছিল নিয়ন্ত্রণও করবেন তাঁরা । মিছিলে ২০০ জনের বেশি লোক হলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের উপর । তাদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে; এমনই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর ।

এর পাশাপাশি রাম নবমী মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয় । মিছিলে একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয় । উসকানি মুলক মন্তব্য থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয় । ডিজে ব্যবহারে জারি করা হয় নিষেধাজ্ঞা ।

প্রসঙ্গত, আগামী ১৭ই এপ্রিল রয়েছে রাম নবমী । সেই উপলক্ষে মিছিলে হাওড়া পুলিশের অনুমতি না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রামনবমীর মিছিলের সংগঠনের উদ্যোক্তারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube