উত্তরে বাংলা বছরের শুরুতে বৃষ্টি চলবে । নববর্ষের প্রথম দিন গরম ও শুষ্ক আবহাওয়ায় কাটবে কলকাতা সহ দক্ষিণের সারাদিন । আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে । বেলা বাড়লে গরম বাড়বে বলেও খবর । উত্তর পশ্চিমের শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়বে ।
বৃষ্টির সম্ভাবনা উত্তরের পাঁচ জেলাতেই থাকবে । একই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির অল্প সম্ভাবনাও রয়েছে ।
আপাতত তাপপ্রবাহের সতর্কবার্তা নেই । তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া এতটাই থাকবে যে দাবদাহের কারণে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে যেতে নিষেধাজ্ঞা রয়েছে আবহাওয়া দপ্তরের ।
অন্যদিকে সৌরাষ্ট্র এবং কচ্ছের ঘূর্ণাবর্ত থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে । দক্ষিণ ভারতের কোমোরিন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত জোন । জোড়া ঘুর্নাবর্ত রয়েছে আসামে । ঘূর্নাবর্ত এলাকা থেকে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে রাজস্থানে । সেই নিম্নচাপ থেকে ঝারখন্ড পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে ।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস মতো বাড়তে পারে । আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে । বাকি সব জেলাতেই গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির সম্ভাবনা শূন্য । বেলা যত বাড়বে, গরম তত বাড়বে বলে খবর ।
সোমবার দাবদাহ বাড়বে । বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে দক্ষিণবঙ্গে। দাবদাহ বাড়বে। শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদ নদীয়াতে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। যদি ওই বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে । ১৬ এবং ১৯ এ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের জেলাগুলিতে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি । আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।
রবিবার নববর্ষের দিন শুধুমাত্র পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জলপাইগুড়িতে ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
মঙ্গলবার ১৬ই এপ্রিল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে । মঙ্গলবার উত্তরবঙ্গের ৮ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাতে বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৪০/৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা । মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে ।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে । সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না থাকার পরামর্শ আবহাওয়া দপ্তরের । পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে গরম ও অস্বস্তি । একদিকে শুকনো গরম আবহাওয়া; অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ ও বাড়তে থাকবে ।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ ডিগ্রি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩১ থেকে ৮৭ শতাংশ ।
অন্যদিকে ওড়িশা ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি । গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাড়ু পন্ডিচেরি কেরালা মাহে গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

