করোনা মোকাবিলায় ভরসা ভারতই- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার কড়াল গ্রাস বিশ্বজুড়েই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সরকারি তথ্য বলছে, এই মুহূর্তে বিশ্বজুড়ে ভাইরাস সংক্রমিত প্রায় ৪লক্ষ মানুষ। আর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা সাড়ে ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।

ভারতের পরিস্থিতি তুলনায় স্বস্তিদায়ক হলেও, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে বহু। পরিকাঠামো ব্যবস্থা সীমিত হলে ও এর বিরুদ্ধে লড়াই চলছেই ।তার ফলে অন্যান্য দেশের মত বিপজ্জনক অবস্থায় যায়নি এই দেশ। ভারতবাসীর এই ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ও। হু-র কর্তা মাইকেল জে রায়ান বলছেন, মহামারি রুখে দেওয়ার অভিজ্ঞতা ভারতের আছে। তাই এই মহামারি রুখতে ভারতই গোটা বিশ্বকে পথ দেখাবে বলে আশাবাদী তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীর্ষস্থানীয় কর্তা রায়ান বলছেন, এর আগে ভারত গুটি বসন্ত, পোলিওর মতো মহামারি আটকে দিয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই এ দেশ করোনাভাইরাসের ও মোকাবিলা করবে। তিনি বলেন, ভারত একটি জনবহুল দেশ। এখানে কোভিড-১৯ রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে ভারত আগে দুটি মহামারির মোকাবিলা করেছে। মহামারি রুখে দেওয়ার ক্ষমতা এ দেশের আছে।

রায়ান স্বীকার করে নেন, করোনার প্রকোপ কবে থামবে তাঁর উত্তর তাঁদের কাছে নেই। তবে ভারত যে এই মহামারি রুখতে গুরুত্বপূর্ণ

ভূমিকা নিতে পারে, তাও এদিন বিশ্বাসের সাথে বলেন হু কর্তা। তিনি বলেন,করোনা কবে রোখা যাবে এ প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষে কঠিন। তবে ভারতের মতো দেশ অতীতেও গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। আগামী দিনেও দেখাবে আশা করা যায়।

 

সার্বিকভাবে প্রশংসা করলেও ভারতে করোনা পরীক্ষার কিটের অভাব নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন রায়ান। তিনি বলছেন, ভারতে রোগ পরীক্ষার জন্য ল্যাবরেটরির সংখ্যা আরও বাড়ানো উচিৎ ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube