নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতির জেরে লকডাউন গোটা রাজ্যে ।এর ফলে কর্মহারা হবে বহু শ্রমিক। তাদের জন্য মাসে ১,০০০ টাকা করে ভাতা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১৫ এপ্রিল থেকে আবেদন করা যাবে এই প্রকল্পের জন্য।
এদিন মমতা জানান, মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যজুড়ে চলবে লকডাউন। এর ফলে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সংসার চালাতে সমস্যা পড়বেন তাই তাদের ভাতা দেবে সরকার। ‘প্রচেষ্টা’ নাম দেওয়া হয়েছে এই প্রকল্পের। প্রতি মাসে মিলবে ১,০০০ টাকা করে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান,কেন্দ্র এখনো এব্যাপারে কিছু করেনি। রাজ্যের আর্থিক অনটন থাকলেও আমরা মানুষের জন্য এটা করেছেন তিনি। তবে কার ভাতা প্রয়োজন আর কার প্রয়োজন নেই তা কীসের নিরিখে ঠিক হবে তা সুনির্দিষ্ট ভাবে কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান, ৮.৮৫ লক্ষ মানুষকে ৬ মাস ধরে মাসে ৫ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

