করোনায় মৃত ব্যক্তির সৎকারের ক্ষেত্রে মানতে হবে এই বিষয়গুলি, জানাল স্বাস্থ্যমন্ত্রক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার সংক্রমণের ভয়ে দিনরাত আতঙ্কে কাটাচ্ছন দেশবাসী। আক্রান্তের সংখ্যাকে পাল্লা দিয়ে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যের সংক্রমণ এড়াতে একাধিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে সরকারের তরফে। কিন্তু মৃতের সংখ্যা বাড়তে থাকায় এবার সৎকারের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ মৃতদেহ থেকে সংক্রমণের সম্ভাবনা থাকছে এনেকখানি। তাই সেবিষয়টিকে মাথায় রেখে ‘হু'(WHO)-এর গাইডলাইন মেনেই করতে হবে করোনা আক্রান্ত ব্যক্তের সৎকার। 

‘হু’ জানিয়েছে মৃতদেহ সৎকার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট এই বিষয়গুলি মেনে চলতে হবে-

প্রথমেই, ইপাোক্লোরাইট সলিউশন ব্যবহার করে মৃতদেহ সংক্রমণমুক্ত করে নিতে হবে। এরপর রোগীর দেহ থেকে যাতে কোনরকম জলকণা বের না হয় তার জন্য মৃতের নাক ও চোখ মুখ ভাব করে বন্ধ করে দিতে হবে। যদি খুব প্রয়োজন না থাকে তাহলে ময়াতদন্তের কোন প্রয়োজন নেই। যদি মৃতেরপরিবার মৃতদেহ দেখতে চান সেক্ষেত্রে ব্যাগেবন্দি অবস্থাতেই তাঁদের দেহ দিতে হবে। যাতে দেহ কেউ স্পর্শ করতে না পারে সেবিষয়ে সাবধানতা অবলম্বন করা হবে। 

শেষযাত্রায় যারা দেহ বহন করবেন তাঁদের অবশ্যই প্রশিক্ষনপ্রাপ্ত হতে হবে এবং তাঁদের অবশ্যই অ্যাপ্রন, মাস্ক, গ্লাভস, চশমা ব্যবহার করতে হবে। যে যানে করে মরদেহ নিয়ে যাওয়া হবে সেটি কমপক্ষে চার ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা হতে হবে। মৃতদেহ নামোনোর পর সেটিকে ভালোভাবে সংক্রমণ মুক্ত করতে হবে। তবে শুধু গাড়িই নয় সৎকারের পর সেই স্থানটিও ভালোভাবে পরিষ্কার করতে হবে। তবে মৃত ব্যক্তির পরিবার যদি চান তবে সৎকারের পর অস্থি সংগ্রহ করতে পারেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube