পণের দাবিতে খুন গৃহবধূ!

পণের দাবিতে গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় । রবিবার রাতে ঘটনায় মৃত্যু হয় ২৩ বছর বয়সী বিপাশা সুলতানার ।

পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের উত্তর বরুণী গ্রামে । বধূর বাপের বাড়ির লোকেরা তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বিপাশা সুলতানা । পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । মৃত গৃহবধূর বাবার দাবি, তিন বছর আগে দেখাশোনা করে দাবি মতো পণ দিয়ে তাঁরা মেয়ের বিয়ে দিয়েছিলেন । মেয়ের এক বছরের কন্যাসন্তানও রয়েছে । অভিযোগ ওঠে, বিয়ের ছ’মাস পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য বিপাশার ওপর চাপ দিতে থাকে । টাকা দিতে না পারলে বিপাশার ওপর অত্যাচার করা হয় । ১৫ দিন আগেও ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল বলে তিনি জানান ।

মৃতবধূর বাবার দাবি, রবিবার বিকালে ফোন মারফত তিনি খবর পান, তাঁর মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন । তাঁরা গিয়ে দেখেন, বিপাশা মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন । অভিযুক্তরা সবাই পলাতক । মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তোলেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube