নববর্ষের দিন বরাহনগরে প্রকাশ্যে এল এক মর্মান্তিক ঘটনা । রবিবার বরাহনগর অঞ্চলে নিরঞ্জন সেন নগর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হল ৩ জন ব্যক্তির মৃতদেহ । স্থানীয় সূত্রে জানা যায়, দেহ তিনটি বাবা, ছেলে ও নাতির ।
রবিবার এলাকার বাসিন্দারা ঘর থেকে দুর্গন্ধ পেতে থাকেন । সন্দেহ হওয়াতে তাঁরা পৌরসভা ও বরাহনগর থানায় খবর দেন । ঘটনাস্থলেপুলিশ পৌঁছিয়ে দরজা ভেঙে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে । ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় তিনটি দেহ উদ্ধার করা হয় এদিন ।
এদিনের ঘটনায় বাবা শংকর হালদার, ছেলে অভিজিৎ হালদার ও নাতি বর্ণ হালদারের মৃতদেহ উদ্ধার করা হয় । তাঁরা প্রত্যেকেই ২৫ নম্বর নিরঞ্জন সেন নগরের বাসিন্দা ছিলেন । স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ কয়েক দিন ধরে দেখা যাচ্ছিল না এই পরিবারের তিনজনকে । তবে এদিনের এই ঘটনা যথেষ্ট চাঞ্চল ছড়িয়েছে বরাহনগর নিরঞ্জন সেননগর অঞ্চলে । কী কারণে মৃত্যু হয় এই ৩ জনের তা জানতে তদন্তে নেমেছে বরাহনগর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

