‘বিজেপি, সিপিএম ভোট চাইতে এলে চ্যালাকাঠ নিয়ে যুব সমাজ রেডি থাকবেন । মা বোনেরা ঝাঁটা নিয়ে তৈরি থাকবেন । ভোট চাইতে এলেই চ্যালাকাঠ দিয়ে পেটাবেন’। রবিবার রাতে বসিরহাটের বিবিপুর-বেগমপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মিনাজুল ইসলাম বাবুয়া দলীয় কর্মীদের উদ্দেশে এমনই নিদান দিলেন ।
বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে রাতে একটি পথসভায় তিনি এমন মন্তব্য করেন বলে জানা যায় । বিজেপি, সিপিএম , ভোট চাইতে আসলে চ্যালাকাঠ দিয়ে মেরে তিনি বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার নিদান দিয়েছেন । সামাজিক মাধ্যমে ওই তৃণমূল নেতার বক্তব্য ছড়িয়ে পড়েছে । তবে পরবর্তীকালে প্ররোচনামূলক এই বক্তব্যের কারণ জানতে চাইলে ওই তৃণমূল নেতা বিন্দুমাত্র অনুতপ্ত হননি । মেজাজ চড়িয়ে তিনি ফের বলেন, ‘আরও বেশি করে বলা উচিত।’
তবে তৃণমূলের হুমকির পাল্টা জবাব দিয়েছে বিজেপি । দলের বসিরহাট জেলা যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, ‘তৃণমূল আমাদের চ্যালাকাঠ দেখালে আমরা বসে বসে চপ খাব না’ । বিজেপি ও পাল্টা জবাবের ইঙ্গিত দিয়েছে এই বিষয়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

