জমি বিবাদের জেরে খুন যুবক! আটক ৯

জমি বিবাদের জেরে খুন হতে হল এক যুবককে । হাড়োয়ায় যুবককে কুপিয়ে খুন করা হল । শনিবারের এই ঘটনায় জখম হয়েছেন আরও ১৪ জন । এই ঘটনায় পুলিশ আটক করে ৯ জন ব্যক্তিকে ।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার শালিপুর গ্রামে । ঘটনায় পুলিশ মোট নয় জনকে আটক করেছে বলে খবর । পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইয়াসিন মোল্লা, তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বিতর্কিত জমির দখল নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । এদিন সকালে এক পক্ষ গাছ কাটতে গেলে অন্য পক্ষ তাতে বাধা দেয় বলে দাবি ওঠে । তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় । ধারালো অস্ত্র নিয়ে দু’পক্ষই পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে । তাঁরা পরস্পরকে এলোপাথাড়ি কোপাতে থাকে । তাতে জখম হন উভয়পক্ষের ১৫ জন ।

আহতদের চিকিৎসার জন্য প্রথমে হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় । সেখান থেকে সাত জনকে বারাসত জেলা হাসপাতাল ও আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সামান্তরিত করা হয়েছে । আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইয়াসিনের মৃত্যু হয় । ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত নয় জনকে আটক করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube