বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু!

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর উপ সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হল জাল নোট কান্ডে অভিযুক্ত এক বিচারাধীন বন্দির । শনিবার বিকেলের এই ঘটনায় মৃতের নাম দাউদ সেখ , তাঁর বয়স হয়েছিল ২৮ বছর ।

জঙ্গিপুর মহকুমা উপ সংশোধনাগারে ঘটল এক মর্মান্তিক ঘটনা । সংশোধনাগারে মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল জাল নোট পাচার কান্ডের এক বিচারাধীন বন্দি । পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম দাউদ সেখ । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যায়, মৃতের বাড়ি সামশেরগঞ্জ থানার হাউসনগর তিন পাকুড়িয়া গ্রামে ।

গতকাল বিকালে উপ সংশোধনাগারের মধ্যেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। রবিবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ । পরিবারের অভিযোগ, ‘এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কি ভাবে আত্মহত্যা করল সে? আমাদেরকে উপ সংশোধনাগার থেকে জানানো হয় আত্মহত্যা করেছে’ ।

পরিবারের আরও অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাঁকে এবং তাঁকে শ্বাসরোধ করে খুন করে মারা হয়েছে হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের পরিবারের সদস্যরা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

প্রসঙ্গত জানা যায়, সামশেরগঞ্জ থানার পুলিশ দাউদ সেখ কে জাল নোট পাচারের ঘটনায় গত ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ গ্রেফতার করে । জঙ্গিপুর মহকুমা আদালতের নির্দেশে বিচারাধীন ছিল অভিযুক্ত । জঙ্গিপুর উপ সংশোধনাগারে সে বন্দি ছিল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube