তৃণমূলের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত চোপড়া, অভিযুক্ত বিজেপি

তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাকে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্য সড়কে টায়ার জালিয়ে পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেস । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার কাচাকালি এলাকায় ।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ।

তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ পোড়ানোকে কেন্দ্র করে উত্তদজনা । প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । পুলিশী হস্তক্ষেপে রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয় । ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার দার্জিলিং লোকসভা কেন্দ্রের চোপড়া ব্লকের কাঁচাকালি বাজারে । তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি কর্মীরাই এই ঘটনায় যুক্ত । ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছে তৃণমূল কংগ্রেস । বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ।

সূত্রের খবর, চোপড়া ব্লকের কাঁচাকালি বাজারে রবিবার ভোরে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকটি পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় । প্রাতভ্রমন করতে আসা ব্যক্তিরা বিষয়টি দেখতে পেয়ে দলীয় কর্মদের খবর দেন । এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি কর্মীরাই তাঁদের দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে । অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দলীয় কর্মীরা কাঁচাকালি বাজারে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ । অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।

অপরদিকে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । বিজেপি নেতৃত্বের দাবি, তারা এই রাজনীতিতে বিশ্বাসী নন । দলীয় অন্তকলহের জেরেই এই ঘটনা ঘটেছে বলেই তাঁদের মত । নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে, বলেই তাঁরা অভিযোগ তোলেন । তাঁরা আরও জানান, নির্বাচন এলেই তৃণমূল পুলিশকে ব্যাবহার করে ভোট বৈতরনী পার হতে চায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube