বহরমপুরে অধীর চৌধুরীকে ‘গো ব্যাক’ স্লোগান

ভোটের আবহে ক্রমশ পারদ চড়ছে রাজনীতির ময়দানে । শনিবার বহরমপুরে এবার অধীর চৌধুরীকেই দেওয়া হল ‘গো ব্যাক’ স্লোগান ।

বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রচারে যেতেই গো ব্যাক স্লোগান দেওয়া হল খোদ বহরমপুর শহরে । জানা গিয়েছে, শনিবার সকালে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বহরমপুরের নতুনবাজারে ভোটের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অধীর চৌধুরী । নতুনবাজার এলাকায় অধীর চৌধুরী যেতেই একটি মন্দিরের সামনে তাঁকে দেখতে পেয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ।

শুধু তাই নয়, এদিন তাঁর রাস্তা আটকে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা । পরে বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে নিয়েও যায় পুলিশ । ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় বহরমপুর শহরে । যদিও অধীরের অভিযোগ, যারা বিক্ষোভ দেখিয়েছে তারা সকলেই তৃণমূল কর্মী ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube