ভোটের আগে শ্বেতপত্র প্রকাশ করল বিজেপি । একটি পোর্টাল চালু করে খতিয়ান প্রকাশ করা হয় । লোকসভা কেন্দ্র ধরে দেওয়া হবে বরাদ্দের হিসেব । ‘শ্বেতপত্র ডট ইন’ এ প্রকাশ করা হবে সেই তথ্য । শ্বেতপত্র প্রকাশ করল মোদী সরকার ।
কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই সকল তথ্য প্রকাশ করার উদ্দেশে একটি পোর্টাল চালু করল বিজেপি । ভোটের মুখে ‘শ্বেতপত্র ডট ইন’ নামক একটি পোর্টাল চালু করা হল । সূত্রের থেকে পাওয়া তথ্য অনুজায়ী জানা যায়, লোকসভা কেন্দ্র ধরে টাকার হিসেব প্রকাশ্যে আনা হবে সেই পোর্টালে ।
প্রসঙ্গত, কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধী দলগুলি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন । সেই জায়াগায় দাঁড়িয়ে পোর্টাল প্রকাশ করল কেন্দ্র । ভোটের মুখে এমনই পোর্টাল সামনে আনল বিজেপি । কোন প্রকল্পে কত টাকা দিয়েছে কেন্দ্র, তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে পোর্টালে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

