লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ, গ্রেফতার বিজেপির বুথ সভাপতি!

বিজেপি নেতার অ্যাকাউন্টে ঢুকল ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের টাকা! পূর্ব মেদিনীপুরের খানাকুলে ঘটল এমনই এক ঘটনা । বুধবারের এই ঘটনায় গ্রেফতার বুথ সভাপতি সহ ৩ জন অভিযুক্ত ।

এদিনের ঘটনায় জানা যায়, বিডিও-র পাসওয়ার্ড ‘জালিয়াতি’ করে লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতানো হয় । অভিযোগটি ওঠে ময়নার বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে । ঘটনা জানাজানি হওয়ায়, খানাকুল থানায় অভিযোগ দায়ের করে খানাকুল দু’নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ ।

সেই অভিযোগের ভিত্তিতে ময়নার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরকুলি গ্রামে শ্রীকান্ত দাসের বাড়িতে যায় ময়না থানার পুলিশ । শ্রীকান্ত বাড়িতে না থাকায় তাঁর বাবা অশোক দাসকে গ্রেফতার করা হয় । একই সঙ্গে গোপাল জানা এবং সনাতন জানাকেও গ্রেফতার করে খানাকুল থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube