বিজেপির সংস্কৃতিক সেলের তরফে প্রচারের নয়া পন্থা হিসেবে নাটককে বেছে নেওয়া হয়েছে । ঘরে ঘরে পদ্ম নাটকের শুভারম্ভ হল বৃহস্পতিবার । এর দায়িত্ব দেওয়া হয়েছে রুদ্রনীল ঘোষের উপর ।
আজ সল্টলেক বিজেপি দফতরে নাটক ঘরে ঘরে পদ্ম-এর শুভারম্ভ হল । যা পরবর্তী দিনে প্রতিটি লোকসভা কেন্দ্র এবং প্রত্যেকটি বুথে বুথে গিয়ে পরিবেশিত হবে বলেই দাবি বঙ্গ বিজেপির ।
জেলা সহ প্রতিটি লোকসভা কেন্দ্র এবং বুথে বুথে গিয়ে নাটকের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবে বিজেপি । এভাবেই লোকসভা নির্বাচনে প্রচারের নয়া উদ্যোগ বিজেপির সংস্কৃতি সেলের, এমনটাই জানান রুদ্রনীল ঘোষ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

