পুরনো একটি বাড়ির একাংশ ভেঙে চাপা পড়ে মৃত্যু হল এক সবজি ব্যবসায়ীর । শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট রেলবাজারে । মৃত সবজি ব্যবসায়ীর নাম সত্যেন কুন্ডু, তাঁর বয়স হয়েছিল ৫২ বছর ।
ঘটনার বিবরনে জানা যায় রানাঘাট রেলবাজারের একটি বাইলেনে একটি পুরনো বিল্ডিং দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়েছিল । সেই বিল্ডিং-এর নিচেই প্রতিদিনই বসে রানাঘাটের পাইকারি বাজার । প্রতিদিনকার মতো এদিনও সত্যেন কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ীরা ওই স্থানে সবজি বিক্রি করছিলেন । হঠাৎই সকাল সাড়ে ছ’টার কিছু পর বিল্ডিংটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে । আর তাতেই চাপা পড়ে যান সত্যেন কুন্ডু ।
গুরুতর আহত অবস্থায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছেন আরও তিনজন ব্যক্তি ।
বিপজ্জনক অবস্থায় বিল্ডিংটি এতদিন ধরে সেই স্থানে ছিল বলেই জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা । ব্যস্ত রেল বাজারে কিভাবে একটি পুরোনো বিল্ডিং বিপজ্জনক অবস্থায় পড়েছিল সে নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদল । এই ঘটনায় রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে আসেন । এই বিষয়ে পুরসভার পক্ষ থেকে তিনি তাঁর প্রতিক্রিয়া জানান । তিনি বলেন পুরসভার দিক থেকে আইনি যা ব্যবস্থা নেওয়ার তা তাঁরা নেবেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

